গত একদিনে বিশ্বে রেকর্ড ২ লাখ ৬০ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর এটি একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা।
শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা বেড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত একদিনে করোনায় বিশ্বে মারা গেছেন ৭ হাজার ৩৬০ জন। গত ১০ মে'র পর এটি সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, শনিবারই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে।
ইত্তেফাক/এআর
