চৌধুরী আফজাল হোসেন নিসারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৫:৪১

বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক চৌধুরী মো. আফজাল হোসেন নিসারের (৫৭) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ রবিবার এক শোকবার্তায় আইনমন্ত্রী আনিসুল হক মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

চৌধুরী আফজাল হোসেন নিসার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (১৭ জুলাই) রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামে। তবে পরিবার নিয়ে তিনি জেলা শহরের বণিকপাড়ায় থাকতেন।

গত ২ জুলাই প্রথমবার তার  করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসে। পরে ৭ জুলাই দ্বিতীয়বারের পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে।

ইত্তেফাক/কেকে