প্রতিবারের মতো এবারও ঈদ বিনোদনে ব্যতিক্রমী গানের আয়োজন উইন্ড অব চেঞ্জের নতুন সিজন নিয়ে হাজির হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল গানবাংলা। এবার বিশেষ চমক হিসেবে থাকছেন ডোয়েন জেমস জন ব্র্যাভো।
রবিবার সকালে গানবাংলা চ্যানেলের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ফেসবুকে লিখেন, তাপস ফিচারিং ডিজে ব্রাভো কামিং সুন।
ব্রাভোর পরিচিতি ক্রিকেটার হিসেবে। বেশ পরে এসে নামের সঙ্গে যোগ হয়েছে, ‘ডিজে’। ডোয়াইন ব্রাভোকে ডিজে ব্রাভো হিসেবেও চেনেন অনেকে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ‘চ্যাম্পিয়ন‘ গানটি দিয়ে গায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার।
ইত্তেফাক/বিএএফ
