রিজেন্ট হাসপাতালে করোনা টেস্টের ভুয়া সনদে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে এই ভুয়া সনদে ক্ষতিগ্রস্তদের দশ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতেও বলা হয়েছে।
স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে। মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালকের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম রবিবার এ নোটিশ পাঠান।
আরো পড়ুন : যেসব যুক্তিতে ফাঁসি বাতিল চেয়ে রিভিউ পিটিশন আজহারের
আব্দুল হালিম জানান, সরকার প্রধান অনেক টাকা প্রণোদনা দিচ্ছেন। টাকা খরচ করছে স্বাস্থ্য সেবার জন্য। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সঠিক সুপারভিশন না থাকার কারণে এ সমস্ত ঘটনা ঘটছে। এটার দায় তারা এড়াতে পারেন না। তাই নোটিশপ্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
