ম্যানচেস্টার টেস্ট জবাব দিচ্ছে উইন্ডিজ

আপডেট : ১৯ জুলাই ২০২০, ২০:৪৩

স্পোর্টস  ডেস্ক

প্রথম ইনিংসে রানের পাহাড়ের নিচে চাপা পড়ার পর ম্যানচেস্টারে উইন্ডিজের জবাবটা মন্দ হচ্ছে না। এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ তিন উইকেট হারিয়ে ১৭৩ রান।

ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট ৬৩ রান করে অপরাজিত আছেন। তার সঙ্গী সামারাহ ব্রুকসের সংগ্রহ ৩২ রান। নাইটওয়াচম্যান আলজারি জোসেফ ৩২ ও শাই হোপ ২৫ রান করেন।

প্রথম ইনিংসে ইংল্যান্ড ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করার আগে করে ৪৬৯ রান। বেন স্টোকস সর্বোচ্চ ১৭৬ রান করেন। ৪৪ ওভারে ১৭২ রানে ৫ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রোস্টন চেজ।

২০১০ সালের পর সফরকারী কোনো দলের স্পিনার ইংল্যান্ডের মাটিতে ৫ উইকেট শিকার করল। সর্বশেষ এমন কীর্তি গড়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। ২০১০ সালে ইংল্যান্ড বিপক্ষে ম্যানচেস্টারে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব।