এই সময়ের ছড়া

গরুরাঙ্ক

আপডেট : ১৯ জুলাই ২০২০, ২৩:০৩

গরু যদি গোরু হয়,

হবে গোখাদ্য;

গোরু যদি গরু হয়

হবে গবাদি।

 

গরু হলো আধুনিক,

গোরু তবে আদি;

আরো যদি ঝেড়ে কাশি,

বলতে পারি পাশাপাশি...

 

গোরু হলো সাধু শব্দ,

গরু কিন্তু চলিত;

গোরুও হাম্বা ডাকে,

গরুও ডাকে হাম্বা হাম্বা...

 

গরু ও গোরুর কিন্তু

শিং আছে:

বাঁকা, সরু আর

 লাম্বা লাম্বা!

 

আগে-ভাগে

বুইঝা দ্যাখো:

গোরু-গরু তর্কে

নামবা-না-নামবা...