নরসিংদী শহরে অস্বাভাবিক বিদ্যুত্ বিল

আপডেট : ১৯ জুলাই ২০২০, ২৩:১৬

নরসিংদী পল­ী বিদ্যুত্ সমিতি ২-এর গ্রাহকদের দুর্ভোগের শেষ নেই—অসঙ্গতিপূর্ণ বিদ্যুত্ বিল তার কারণ। আবাসিক বাসাবাড়ির বৈদ্যুতিক মিটারে আগের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বেশি বিল আসছে। একই ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করে আগে ব্যবহূত বৈদ্যুতিক ইউনিট যেখানে আসত ১৭৫ থেকে ২০০, সেখানে এখন আসছে ৬০০ থেকে ৬২০ ইউনিট। এই বৈদ্যুতিক বিল পরিশোধ করা নিম্নবিত্ত মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আবার বিদ্যুত্ বিল যথাসময়ে পরিশোধ করতে না পারলে গুনতে হচ্ছে জরিমানা। এর সঙ্গে আছে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ভয়। তাই সমস্যাগুলো কেন হচ্ছে, তা অনুসন্ধানপূর্বক সমাধান করে সাধারণ মানুষের দুর্ভোগ ঘোচাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

তানভীর হাসান

শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়