বিরতি ভেঙে আবারও ভক্তদের সামনে নিয়মিত হাজির হচ্ছেন শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী পিয়াল হাসান। সম্প্রতি তার প্রকাশিত ‘চায়ের কাপে তুমুল বৃষ্টি’ গানটি দর্শকদের মধ্যে বেশ সাড়া পেলে। ঈদ উপলক্ষে পিয়াল হাসান নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। নাম ‘আপনজন’। গানটি তার সঙ্গে গেয়েছেন বেলী আফরোজ। সৈয়দা হিমার কথায় এর সুর-সঙ্গীত করেছেন শিশির। ভিডিও নির্মাণ করেছেন আহমেদ জিহাদ। এতে দেখা যাবে শিল্পী পিয়াল ও বেলীকে।
গানটি প্রসঙ্গে পিয়াল হাসান বলেন, নতুন এ গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। কারণ অনেক দিন পর এমন স্বাদের একটি গান করেছি। আমার ভক্তরা গানটির মাঝে আগের সেই পিয়াল হাসানকেই খুঁজে পাবেন। এতে আমার সঙ্গে গেয়েছেন বেলী। পাশাপাশি ভিডিওতে আমরা দুজনই রয়েছি। চেষ্টা করেছি ভালো কিছু করার।
এদিকে গানটি আজ সন্ধ্যা ৭ টায় পিয়াল হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সিঙ্গার পিয়াল হাসান’ এ প্রকাশিত হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
