অধিক দামে পণ্য বিক্রি, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন কারণে গতকাল রবিবার রাজধানীসহ সারা দেশে ১০৮টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরে প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান। এছাড়া ঢাকার বাইরে ৩৭ জন কর্মকর্তা বাজার অভিযান পরিচালনা করেন। তারা বাজার ছাড়াও টিসিবির ন্যায্যমূল্যের ট্রাকসেল তদারকি করেন। অভিযানে আসন্ন ঈদকে সামনে রেখে মসলা জাতীয় পণ্যসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
