রাজনৈতিক দল নিবন্ধনের শর্তগুলো গণনেতৃত্ব বিকাশে অন্তরায়। তাই গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯০(বি) ধারা বিলুপ্ত করার দাবি তুলেছে যুব শক্তি। একই সঙ্গে দল নিবন্ধন আইন-২০২০ প্রণয়ন না করার পক্ষেও মতামত দিয়েছে সংগঠনটি। সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) দল নিবন্ধনে নতুন আইনের খসড়ার ওপর মতামত আহ্বান করলে সংগঠনটি গতকাল রবিবার তাদের অবস্থান জানায়। এক্ষেত্রে তারা নির্বাচন ভবনের সামনে সকালে অবস্থান নেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি স্মারকলিপি জমা দেন। যুব শক্তির আহ্বায়ক হানিফ বাংলাদেশি স্বাক্ষরিত স্মারকলিপিতে দল নিবন্ধনে শর্ত ও আইনে বিপক্ষে নিজেদের অবস্থানের যুক্তি তুলে ধরা হয়।
