ইত্তেফাক ডেস্ক
ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতি বীরেশ চন্দ্র সাহার স্ত্রী ও অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহসম্পাদক ঝুমুর সাহার মা শীলা সাহা গত শনিবার দুপুরে ধানমন্ডির একটি প্রাইভেট হাসপাতালে মারা যান। পরে তাকে ঢাকার লালবাগের জগন্নাথ সাহা রোডের নিজেদের বাড়িতে নেওয়া হয়। তার বয়স হয়েছিল ৬০ বছর। শীলা সাহা দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। শনিবার রাতেই তার মরদেহ ঢাকার লালবাগ মহাশ্মশানে দাহ করা হয়। তিনি স্বামী, এক কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। শীলা সাহা মুক্তিযুদ্ধে শহিদ মনোরঞ্জন পোদ্দারের ছোট মেয়ে ও সাংবাদিক প্রবীর সিকদারের ছোট মাসিমা।
