রাজধানীর বংশাল ও ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে জাল নোট তৈরির সঙ্গে সম্পৃক্ত তিন ব্যক্তিকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশি ৩৫ লাখ টাকার জাল নোট ও জাল টাকা তৈরিতে ব্যবহূত একটি ল্যাপটপ, একটি লেমিনেটিং মেশিন, দুটি কালার প্রিন্টারসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। আটককৃতরা হলেন আলম হোসেন, সাইফুল ইসলাম ওরফে লামু ও মো. রুবেল। শনিবার রাতে এ অভিযানে চালানো হয়।
