‘ফোর্বস টেকনোলজি কাউন্সিলের সদস্যপদ লাভ করলেন প্রযুক্তি উদ্যোক্তা এবং দুবাইভিত্তিক ডিজিটাল ট্রান্সফরমেশন কোম্পানি ‘স্পাইডার ডিজিটাল ইনোভেশন’ এর প্রতিষ্ঠাতা কাজী মনিরুল কবির। কেবলমাত্র বিশ্বমানের শীর্ষ প্রযুক্তি কর্মকর্তা ও উদ্যোক্তারাই প্রতিষ্ঠানটির সদস্য হওয়ার সুযোগ পেয়ে থাকেন। কাজী মনিরুল কবিরকে এই সম্প্রদায়ে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিতবোধ করছি, বলছিলেন ফোর্বস কাউন্সিলের প্রতিষ্ঠাতা স্কট গার্বার। তিনি আরো বলেন, ‘ফোর্বস কাউন্সিলে আমাদের লক্ষ্য হলো—প্রতিটি শিল্পখাতের প্রমাণিত নেতাদের একত্রিত করা এবং সামাজিক মূলধনচালিত এমন একটি সমন্বিত নেটওয়ার্ক তৈরি করা, যা আমাদের প্রতিটি সদস্যের পেশাগত দক্ষ বাড়ানোর পাশাপাশি সারা বিশ্বের ব্যবসাক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করবে।—প্রেস বিজ্ঞপ্তি
