প্রবৃদ্ধির ধারায় সিঙ্গাপুরের রপ্তানি

আপডেট : ২০ জুলাই ২০২০, ০০:২৭

রপ্তানি ব্যাপকভাবে কমে যাওয়ার পূর্বাভাস থাকলেও অবশেষে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে এশিয়ার সমৃদ্ধশালী দেশ সিঙ্গাপুর। মূলত ইলেকট্রনিক পণ্য ও স্বর্ণের দাম বেড়ে যাওয়া এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি এন্টারপ্রাইজ সিঙ্গাপুর জানিয়েছে, জুনে সিঙ্গাপুরের রপ্তানি বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। অথচ এ সময়ে ৪ দশমিক ৬ শতাংশ সংকোচনের আশঙ্কা ছিল বিশেষজ্ঞদের। এ সময়ে ওষুধের চাহিদা বেড়ে যাওয়ায় গত মাসে সিঙ্গাপুরের ওষুধ রপ্তানি প্রায় ৩১ শতাংশ বেড়েছে। গত জুনে দেশটির ইলেকট্রনিক পণ্যের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২২ শতাংশ।