জীবন বীমা করপোরেশনের তথ্যপ্রযুক্তিনির্ভর কেন্দ্রীয় তহবিল ব্যবস্থাপনা উদ্বোধন

আপডেট : ২০ জুলাই ২০২০, ০০:২৭

জীবন বীমা করপোরেশনের ‘তথ্যপ্রযুক্তিনির্ভর কেন্দ্রীয় তহবিল ব্যবস্থাপনা’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গতকাল রবিবার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে সংযুক্ত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করপোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মো. মাকসুদুল হাসান খান, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব মো. আশরাফ হোসেন এবং ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর আবুল কাশেম মো. শিরীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবন বীমা করপোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর ও সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুল হক। অনুষ্ঠানে করপোরেশনের জেনারেল ম্যানেজার-উন্নয়ন ও আইসিটি মো. আনোয়ার হোসেন, জেনারেল ম্যানেজার আবু হেনা মো. মোস্তফা কামাল, এস এম আনছারুজ্জামান,  সেখ কামাল হোসেনসহ সব ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি