ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলবাড়ীয়া উপজেলাধীন ১২ নম্বর আছিম পাটুলী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোছা. রাশিদা খাতুনকে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)-৩ এর আওতায় ইউড্রেন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে একই অভিযোগে ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলীকে (আলম) সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় ইউএনও আশরাফুল ছিদ্দিক বলেন, ইউপি সদস্য মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন পেয়েছি। সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য মো. রাশিদা খাতুনকে বরখাস্তের প্রজ্ঞাপন এখনো হাতে পাইনি।
