বড়াইগ্রামে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

আপডেট : ২০ জুলাই ২০২০, ০০:৩৮

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামে নানাবাড়ি যাওয়ার পথে এক কিশোরীকে (১৩) গণধর্ষণের অভিযোগে পুলিশ দুজনকে গেফতার করেছে। এরা হলো স্বপন হোসেন (২০) ও তার সহযোগী শাহাদত্ হোসেন (২১)। গত শুক্রবার রাতে উপজেলার রয়না ফিলিং স্টেশন ঐ গণধর্ষণের ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর সুমন আলী জানান, কিশোরীর মেডিক্যাল চেকআপ সম্পন্ন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে।