লাদাখ নিয়ে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে সীমান্তে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এছাড়া প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শিগিগরই বৈঠকে বসছেন ভারতীয় বিমানবাহিনীর শীর্ষ কমান্ডাররা। ২২ জুলাই থেকে দুই দিনব্যাপী এ বৈঠক শুরু হবে। সেখানে সীমান্তে রাফাল যুদ্ধবিমান পরিচালনার জন্য স্টেশন স্থাপন নিয়েও আলোচনা করবেন বিমানবাহিনীর কর্মকর্তারা। উল্লেখ্য, এই মাসের শেষের দিকে ফ্রান্সের কাছ থেকে কেনা রাফাল যুদ্ধবিমান হাতে পাবে ভারত। সেগুলো দ্রুত চীন সীমান্তে মোতায়েন করা নিয়ে আলোচনা করবেন বিমানবাহিনীর কর্মকর্তারা। —এএনআই।
