ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার বিচারকাজ ফের শুরু হয়েছে। টানা দুই মাস বিরতির পর গতকাল রবিবার জেরুজালেম ডিস্ট্রিক্ট আদালত মামলাটির বিচারকাজ ফের শুরু করে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে এ বছরের মে মাসে মামলাটি দায়ের করা হয়। নেতানিয়াহু এবং তার পরিবারের সদস্যদের ব্যাপক কাভারেজ দিতে একটি গণমাধ্যমে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ লোপাটের অভিযোগ রয়েছে। তবে নেতানিয়াহু বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। —জেরুজালেম পোস্ট
