মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
র্যাব-৬ খুলনা মোরেলগঞ্জের বারইখালী ইউনিয়নের চৌধুরী কাছারী বাড়ী এলাকায় শনিবার বিকালে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এরা হলো—সিদ্দিকুর রহমান (৫০) ও ইমরান হোসেন রনি (২০)। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
