খুলনায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

আপডেট : ২০ জুলাই ২০২০, ০০:৪০

খুলনা অফিস

খুলনার রূপসায় শনিবার রাতে মাদক সেবনের প্রতিবাদ করায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহতের নাম সুমন শেখ (২৬)। সে উপজেলার নৈহাটী গ্রামের দক্ষিণপাড়ার আফজাল শেখের ছেলে ও রূপসা ডিগ্রি কলেজের ছাত্র। এ ঘটনায় পুলিশ রেজাউল করিম নামে একজনকে আটক করেছে। রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রেজাউল করিম নামের একজনকে আটক করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) এস এম রাজু আহমেদ বলেন, হত্যাকারী মাহমুদুলকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। তাকে গ্রেফতার করতে পারলেই হত্যাকাণ্ডের মূল কারণ জানা যাবে।