হাতিয়ায় আট ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ২০ জুলাই ২০২০, ০০:৪০

 

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়া উপজেলা সদরের ওছখালী বাজারে শুক্রবার রাতে আট ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখার এবং সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারসহ সরকারি নির্দেশনা উপেক্ষা করায় ঐ ব্যবসায়ীদের ১৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

হাতিয়ায় ব্যাপকভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গত ১১ জুলাই থেকে ওষুধের দোকান ছাড়া সব দোকান বিকাল ৫টার পর বন্ধ রাখার জন্য স্থানীয় প্রশাসন নির্দেশনা দেয়।