ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
ঘিওর বরংগাইল-নাগরপুর আঞ্চলিক মহাসড়কে রবিবার দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. আমিনুর রহমান (৫০) নিহত ও তার ছেলে ইয়াছিন খান নয়ন (২৫) গুরুতর আহত হয়েছেন। ঘিওর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম ও নিহতের ছেলে নয়ন জানান, আমিনুর তার গ্রামের বাড়িতে অসুস্থ বাবাকে দেখে মোটরসাইকেলযোগে ছেলেকে নিয়ে দৌলতপুর থেকে নিজ বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ যাচ্ছিলেন। এ সময় ঘিওর প্রেসক্লাব এলাকায় হঠাত্ ব্রেক করায় পিচ্ছিল খেয়ে আঞ্চলিক মহাসড়কে পড়ে গেলে যাত্রীবাহী বাস তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আমিনুর রহমান।
