স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে রবিবার বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাধন পাহান (১০)। সে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের উত্তর শেখপাড়া এলাকার বাবু রাম মিঞ্জির বড় ছেলে এবং স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।
তাজহাট মেট্রোপলিটন থানার ওসি শেখ রোকনুজ্জামান এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম বজ্রপাতে স্কুলছাত্র সাধন পাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা জানান, পীরগঞ্জে রবিবার বজ্রপাতে ফেরাজুল ইসলাম (১২) নামের স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার করনাই গ্রামের মতিফুর রহমানের ছেলে। জাবরহাট ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
০
