সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও তার স্ত্রী উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সাবেক শিক্ষিকা মরিয়ম নাসরিন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা গত সাত দিন ধরে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিত্সাধীন আছেন। তাদের অবস্থা স্থিতিশীল।
গতকাল রবিবার বিকালে গোলাম কুদ্দুছ বলেন, ‘সাত দিন ধরে আমার জ্বর। পরে করোনা পরীক্ষা করেছি, রেজাল্ট পজিটিভ এসেছে। এর পর পরিবারের সবার টেস্ট করিয়েছি। গত শনিবার আমার স্ত্রীর রেজাল্ট পজিটিভ এসেছে। বাকি সবার নেগেটিভ এসেছে। এখন বাসাতেই আছি। আমাদের অবস্থা স্থিতিশীল। ’
