নাইজেরিয়ায় ‘ডাকাত’ দলের হামলা, ২৩ সেনা নিহত

আপডেট : ২০ জুলাই ২০২০, ১৩:১০

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের প্রত্যন্ত একটি গ্রামে ডাকাত দল হামলা চালিয়েছে। এতে দেশটির অন্তত  ২৩ সেনা  নিহত হয়েছেন। রোববার নিরাপত্তা সূত্র এ কথা জানায়। 

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, শনিবার কাতসিনা রাজ্যের জিবিয়া জেলার বনাঞ্চলের ভেতর দিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ ডাকাত দল এসব সৈন্যের ওপর বেপরোয়া গুলি চালালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সূত্র আরো জানায়, ২৩ সৈন্যের লাশ উদ্ধার করা হলেও এ ঘটনায় এখনো কয়েকজন নিখোঁজ রয়েছে।এএফপি। 

ইত্তেফাক/এসআর