শিবচরের ঢাকা-খুলনা মহাসড়কের সন্ন্যাসীরচর চৌরাস্তার মৃধা বাড়ির নিকট থেকে সোমবার ভোরে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর (৭০) লাশ উদ্ধার করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।
পুলিশ জানায়, তাদের ধারনা নিহত বৃদ্ধা মুসলিম পরিবারের সদস্য ছিলেন। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কোমরে টাকার থলে ছিল। সেখানে কিছু খুচরা পয়সাও পাওয়া যায়, মনে হচ্ছে তিনি ভিক্ষাবৃত্তি করতেন। দ্রুতগামী কোন গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটতে পারে।।
শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) অহিদুজ্জামান বলেন, সোমবার ভোরে মহাসড়কের উপর থেকে অজ্ঞাত বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আমরা লাশের সুরতহাল সংগ্রহ করা সহ তার পরিচয় জানার চেষ্টা করছি।
ইত্তেফাক/এমআরএম
