ফরিদপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২০, ১৯:২৫

ফরিদপুরে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধার (৬০) মৃত্যু হয়েছে। সোমবার (২০জুলাই) সকাল ১০টার দিকে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওই বৃদ্ধা ফরিদপুরের গোয়ালচামট মহল্লার মোল্লা বাড়ি সড়ক এলাকার বাসিন্দা।

ওই বৃদ্ধার ছেলে জানান, গত শুক্রবার সকালে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তার মা ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। রবিবার তার শরীর থেকে নমুনাও নেওয়া হয়। এরপর আজ সোমবার সকাল ১০টার দিকে মারা যান তিনি।

আরও পড়ুন: ‘ভেজাল ও নকল ওষুধ ভুয়া করোনা রিপোর্টের চেয়েও ভয়াবহ’ 

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, ওই বৃদ্ধার করোনা শনাক্তকরণ প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে তিনি করোনা ভাইরাস জনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন কিনা।

ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজা জানান, স্বাস্থ্যবিধি মেনে সোমবার বিকালে ওই বৃদ্ধার দাফন সম্পন্ন হয়। 

ইত্তেফাক/এএএম