মো. কামরুল হাসান, সহকারী শিক্ষক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, খুলনা
ঊর্ধ্ব-কমা বা লোপচিহ্ন (’)
নাম : ঊর্ধ্ব-কমা বা লোপচিহ্ন
চিহ্ন : (’)
বাক্যে অবস্থান : মধ্যে
বিরতিকাল : প্রয়োজন নেই।
ফাঁক (space) : আগে ও পরে ফাঁক থাকবে না।
ব্যবহারের নিয়ম :
১. হাইফেনের বিকল্প হিসেবে ঊর্ধ্ব-কমা ব্যবহূত হয়।
যেমন : তার পা’টা [পাটা নয়] কেটে বাদ দিতে হলো। তিনি মা’র বা মায়ের [মার নয়] বাড়িতে যাচ্ছেন।
২. সালের বর্জিত সংখ্যা বোঝাতে ঊর্ধ্ব-কমা ব্যবহূত হয়।
যেমন : ২৬শে মার্চ ’৭১।
৩. নিতান্ত প্রয়োজন না হলে ঊর্ধ্ব-কমা ব্যবহার না করা ভালো।
যেমন : দুদিন [দু’দিন নয়], দুজন [দু’জন নয়]।
অশুদ্ধ : তার পকেটে ১৩শ টাকা আছে।
শুদ্ধ : তার পকেটে ১৩শ’ টাকা আছে।
সূত্র :
জামিল চৌধুরী (সংকলক ও সম্পাদনা), আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি, ২০১৯
মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ,২০১৯
বন্ধুরা, আরও জানতে চোখ রাখো ফেসবুকের ‘বাংলা বানানের নিয়মকানুন’ গ্রুপে এবং ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার অনুশীলন পাতায়।
