আপনার রাশিফল

আপডেট : ২০ জুলাই ২০২০, ২০:২০

মুহম্মদ আনিসুল হক

২১ জুলাই ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ৬ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৯ জিলকদ ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ১ ও ৩। শুভ বার:  রবি ও বৃহস্পতি। শুভ রত্ন: রুবী ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। আবেগ সংযত রাখুন।               

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। কণ্ঠসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। ঠান্ডা ও ধুলাবালি থেকে সতর্ক থাকুন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যেতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। দূরে কোথাও যাত্রা হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পাবে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। বেকারদের কর্মসংস্থানপ্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন।