বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক সাংবাদিকসহ আরও ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ফকিরহাট উপজেলায় ৪ জন ও রামপাল উপজেলায় ১ জন।
এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১১ জনে। এরমধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। ২৪৪ জন সুস্থ হয়েছেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। বাগেরহাট স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলায় গত একদিনে নতুন করে আরও ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
নতুন করোনা আক্রান্তদের বাড়ীতে ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। এসব করোনা আক্রান্তদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।
ইত্তেফাক/এমআর
