বীর মুক্তিযোদ্ধাদের বিদ্যুত্ ও গ্যাস বিল মওকুফ করুন

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:১৫

করোনা ভাইরাসে প্রবীণ মুক্তিযোদ্ধাদের ত্রাহি অবস্থা। মাত্র বারো হাজার টাকা সম্মানীতে কিভাবে সংসার চলে? অতীতে বিভিন্ন সময়ে মন্ত্রী ও সংশ্লি­ষ্ট রাজনৈতিক ব্যক্তি বিদ্যুত্ ও গ্যাস বিল মওকুফের কথা বলেছেন। এই করনাকালে মুক্তিযোদ্ধা পরিবারকে আজীবন মাসিক ৩০০ ইউনিট বিদ্যুত্ ও দুই বার্নার গ্যাস বিল তাঁদের ভাড়া বাসা বা নিজ বাড়িতে মওকুফ করার ব্যবস্থা নিন। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

বীর মুক্তিযোদ্ধা অনু ইসলাম

দারুস সালাম টাওয়ার, ঢাকা ১২১৬