সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে টানা বৃষ্টির ফলে রেললাইনের মাটি সরে প্রায় ৮০ ফুট গার্ডওয়াল ভেঙে পড়েছে। এতে যে কোনো সময় ট্রেন দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সোমবার সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর স্টেশন ইয়ার্ড থেকে দক্ষিণে প্রায় দুই কিলোমিটার দূরে হাওয়ালদারপাড়া এলাকায় ৩৩৬ নম্বর ব্রিজের সামনে রেললাইনের উভয় পাশে থাকা ৫০০ মিটার গার্ডওয়ালের প্রায় ৪০ ফিট অংশ ভেঙে পড়েছে। হেলে পড়েছে গার্ডওয়ালের আরো অংশ। সৈয়দপুর রেলপথের ঊর্ধ্বতন উপসহকারী মো. সুলতান মৃধা জানান, গার্ডওয়াল ধসের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। আপাতত গার্ডওয়ালের ধস ঠেকানোর চেষ্টা চলছে।
