গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
ছবি দেখে বোঝা যাবে না এটা একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। গৌরনদী উপজেলার বেহাল এ রাস্তার নাম নলচিড়া বাজার-কলাবাড়িয়া সড়ক। সড়কটি এখন কাদায় একাকার। কোনো যানবাহন চলাচল করতে পারে না। নিরুপায় হয়ে এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার গ্রামবাসীকে যাতায়াত করতে হচ্ছে। ভুক্তভোগীরা প্রায় আড়াই কিলোমিটারের গ্রামীণ সড়কটি পাকাকরণের জন্য জনপ্রতিনিধিদের কাছে দীর্ঘদিন ধরনা দিয়েও কোনো সুফল পাননি। স্থানীয় ইউপি সদস্য মো. বাদল খলিফা জানান, সড়কটি পাকাকরণ খুবই জরুরি। নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা জানান, সড়কটি পাকা করার জন্য স্কিম দেওয়া হয়েছে।
