স্টাফ রিপোর্টার, রংপুর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক ভবনের সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. মাসুদ-উল-হাসান, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী, অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী নেওয়াজ মোস্তফা, ভিসি মহোদয়ের একান্ত সচিব (উপ-রেজিস্ট্রার, একাডেমিক) মো. আমিনুর রহমান প্রমুখ।
