দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
দেবীগঞ্জে আমনের চারার তীব্র সংকট দেখা দিয়েছে। কৃষকেরা আমন ধান রোপণের জন্য জমি প্রস্তুত করলেও অনেক কৃষক চারার অভাবে জমিতে রোপা লাগাতে পারছে না। দেবীগঞ্জ সবুজপাড়া গ্রামের কৃষক চন্দন, শুকারু, সুনিল, মকবুল হোসেনসহ অনেকে জানান, তারা যথাসময়ে আমনের বীজতলা করেছিলেন। কিন্তু এ মাসের প্রথমদিকে বৃষ্টিপাতের কারণে অধিকাংশ বীজতলা পানিতে ডুবে গেছে। ফলে চারার সংকট দেখা দিয়েছে। দেবীগঞ্জের কৃষি কর্মকর্তা শামীম ইকবাল জানান, এ বছর বৃষ্টিপাত বেশি হওয়ায় নীচু এলাকার কিছু বীজতলা নষ্ট হয়েছে। এতে কৃষকেরা বিপাকে রয়েছে। এখন তারা তিন/চারটি করে চারার কাঠির পরিবর্তে একটি অথবা দুইটি করে চারার কাঠি দিয়ে রোপা লাগাতে পারে।
