চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের ১৩ দফা দাবি

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৩২

চট্টগ্রাম অফিস

করোনাকালে মুক্তিযোদ্ধাদের প্রণোদনা ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাসহ ১৩ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা। সোমবার এ ব্যাপারে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও আওতাধীন থানা কমান্ডাররা। মুক্তিযোদ্ধাদের ১৩ দফা দাবির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধার সাংবিধানিক স্বীকৃতি, মুক্তিযোদ্ধাদের গৌরব, ঐতিহ্য ও সম্মান রক্ষায় মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন প্রণয়ন, মুক্তিযোদ্ধাদের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা, মুক্তিযোদ্ধাদের মধ্যে সরকারি খাসজমি বন্দোবস্ত আইন সংশোধন, সরকারি চাকরিতে বিশেষ ব্যবস্থা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মদের নিয়োগ, সব পর্যায়ে সরকারি কমিটিতে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সম্পৃক্ততা নিশ্চিত করা, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীদের পুনর্বাসন, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা বৃদ্ধি, পৃথক সঞ্চয়পত্রের স্কিম চালু করা, স্থায়ী আবাসনের ব্যবস্থা নেওয়া এবং সহজ শর্তে ৫০ লাখ টাকা গৃহ ঋণ প্রদান।