রংপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই জন আটক

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৩২

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে পৃথক অভিযানে ৫০০ গ্রাম শুকনো গাঁজা ও ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে মহানগর পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: শাহাজান মিয়া ওরফে শাহ আলম (৩০) ও শফিকুল ইসলাম (৩২)। সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।

নওগাঁয় মাদকসহ আটক ছয়

নওগাঁ প্রতিনিধি জানান, পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবা ও ৮০ বোতল ফেনসিডিলসহ ছয় জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার হাঁপানিয়া বাজার, মান্দা উপজেলার ফেরিঘাট ও ধামইরহাট উপজেলার খয়েরবাড়ী ব্রিজ থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে ডিবি পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার এসব তথ্য জানান। আটককৃতরা হলেন:ইউসুব আলী, মোশারফ হোসেন, রুস্তম আলী, আসাদুজ্জামান, মেহেদী হাসান এবং আরিফুল ইসলাম।