ঝিনাইদহে পৌর মেয়রসহ ১৯ জন করোনায় আক্রান্ত

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৩২

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাড়িতেই চিকিত্সা নিচ্ছেন। সোমবার ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার মেয়রের করোনা উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। সোমবার পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। এদিকে জেলায় ১৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৪৫ জন। তিনি আরো জানান, করোনায় কালীগঞ্জ উপজেলায় আড়পাড়া গ্রামে বিমল মল্লিক (৭০) নামে একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ১৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।