ক্যাম্পে নেই ‘অসুস্থ’ বোল্ট

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৪২

এক দিন আগেই নর্থ আইল্যান্ডের বে ওভালে অনুশীলন শুরু করেছেন নিউজিল্যান্ডের আট ক্রিকেটার। বিশেষ পরিবেশে উত্তরাঞ্চলের এই ক্রিকেটাররা অনুশীলন করছেন। আগেই অনুশীলন শুরু করেছেন দক্ষিণাঞ্চলের ক্রিকেটাররা। কিন্তু এর মধ্যে একটু শঙ্কার খবর দিয়েছেন ট্রেন্ট বোল্ট। তিনি একটু খারাপ বোধ করায় গতকাল অনুশীলনে আসেননি। সতর্কতা হিসেবে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। অবশ্য রস টেলর মজা করে বলেছেন, ‘বোল্ট আগের দিন আট ওভার বল করে মনে হয় ক্লান্ত হয়ে গেছে। ও কালই আবার ফিরে আসবে।’ এরপর বলেছেন, এখন যে পরিস্থিতি, তাতে সবাইকে সতর্ক থাকতে হবে। এই সতর্কতার অংশ হিসেবেই অনুশীলন থেকে দূরে আছেন বোল্ট। এখানে বোল্ট ছাড়াও অনুশীলন করছেন আরো দুই পেসার।