এবার বাতিল ব্যালন ডি অরও

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৪২

করোনা মহামারির কারণে ফিফা বর্ষসেরা পুরস্কার বাতিল হয়েছিল আগেই।  সে পথ ধরে এবছরের ব্যালন ডি অরও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। ১৯৫৬ সালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বাতিল হলো এটি। কারণ হিসেবে এর প্রধান সম্পাদক প্যাসকেল ফেরেরা বলেছেন, ‘আর সব বারের মতো পরিস্থিতি এবার নেই। কিছু খেলা ফাঁকা মাঠে হচ্ছে, মৌসুম ছোট হয়ে এসেছে কোথাও, পাঁচ বদলির নিয়ম এসেছে, চ্যাম্পিয়ন্স লিগ নেমে এসেছে এক লেগে, বাতিল হয়েছে কোপা আমেরিকা আর ইউরোও। এমন এক মৌসুমকে সাধারণ মৌসুমের সঙ্গে তুলনা করা উচিত হবে না আমাদের।’ প্রচলিত চারটি পুরস্কারের বদলে এ বছর ভিন্ন এক ঘোষণা দেবে বলে জানিয়েছে ফ্রান্স ফুটবল। বিশ্বের ১৮০ জন বিচারকের ভোটে নির্ধারিত হবে সর্বকালের সেরা একাদশ।