কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেল তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯ হাজার ৫৪০টি পরিবার। গতকাল নাগরী ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক। পরে তিনি কালীগঞ্জ পৌরসভা, তুমলিয়া ও বক্তারপুর ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করেন। ঈদ উপলক্ষ্যে উপজেলার ৯ হাজার ৫৪০টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুত্ফুর রহমান, তুমলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুবকর মিয়া বাক্কু প্রমুখ।
