সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ে করোনাকালে নারীর উপার্জন বৃদ্ধিতে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলার বৈদ্যারবাজার ও জামপুর ইউনিয়নের অসহায় নারীদের মাঝে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম এ সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় বৈদ্যারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আ. রউফ ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর হাতে ইউএনও গাছের চারা, মাস্ক, খেলাধুলার জন্য ফুটবল তুলে দেন। ইউএনও বলেন, করোনার কারণে মানুষ কর্মহীন হয়ে পড়ায় গরিব-অসহায় পরিবারের উপার্জন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। যাতে কোনো মানুষ কষ্ট করে জীবনযাপন না করে।
