গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বামী আটক

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৪৮

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ীতে গলায় কথিত ফাঁস দিয়ে এক গৃহধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত গৃহবধূর  নাম রোকেয়া আক্তার পারুল (২৬)। স্বজনদের অভিযোগের পরিপেক্ষিতে তার স্বামী সোলেমান মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃত রোকেয়া যাত্রাবাড়ীর গোলাপবাগে পরিবার নিয়ে থাকতেন। তিনি বলেন, মৃতের স্বজনদের অভিযোগে স্বামী সোলেমানকে আটক করে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত সোলেমানের দাবি রোকেয়া আত্মহত্যা করেছেন। তবে স্বজনদের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।