দোহারে ব্যবসায়ী হত্যা মামলার ঘটনায় গ্রেফতার ১

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৪৯

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

দোহার উপজেলার পূর্ব লটাখোলার চাঞ্চল্যকর স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার আসামিকে ঢাকা আদালতে হাজির করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিন বিকালে এসব তথ্য নিশ্চিত করেন দোহার থানার অফিসার ওসি মো. সাজ্জাদ হোসেন। তবে তদন্তের স্বার্থে আসামির পরিচয় প্রকাশ করেননি তিনি। উল্লেখ্য, গত ১৪ জুলাই উপজেলার পূর্ব লটাখোলা এলাকায় স্বর্ণ ব্যবসায়ী তপন কর্মকারকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। একই দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ঐ স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়।