আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারের গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ শীর্ষ মাদক ব্যবসায়ী রুবেলকে গ্রেফতার করেছে। রবিবার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল ঐ গ্রামের বশু সিকদারের ছেলে। গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজাহার জানান, রুবেল তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
