সোনালী ব্যাংক লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা গতকাল সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধানসহ অন্য পরিচালকেরা উপস্থিত ছিলেন
০০০
রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত দিনব্যাপী ‘ইসলামী ব্যাংকিং ফিচারস অ্যান্ড প্রসিডিউরস’ শীর্ষক কর্মশালা ভার্চুয়াল কার্যক্রম সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন
