জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশে ১ কোটি বৃক্ষের চারা রোপণে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুসারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল সোমবার প্রতিরক্ষা সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি রাজধানীর শেরেবাংলা নগরস্থ গণভবন কমপ্লেক্সে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় চত্বরে একটি ফলদ বৃক্ষ (লটকন গাছের চারা) রোপণপূর্বক এ মন্ত্রণালয়ের ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০’-এর শুভ উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক, ড. মো. মাহামুদ-উল-হক, মো. সফিকুল আহম্মদ, যুগ্ম সচিব (পূর্ত ও উন্নয়ন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজ আলম এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এবছর বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। বৃক্ষরোপণ অভিযান-২০২০-এ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ অধিদপ্তর/ দপ্তর/সংস্থায় নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে জাতির পিতার জন্মশতবার্ষিকীকে বিশেষ অর্থবহ করে তুলতে স্বপ্রণোদিত হয়ে অধিক পরিমাণে বৃক্ষরোপণের উদ্যোগ নিতে প্রতিরক্ষা সচিব সবার প্রতি আহ্বান জানান। —আইএসপিআর
