সিরাজগঞ্জ-৫ আসনের এমপি মমিন মণ্ডল করোনায় আক্রান্ত

আপডেট : ২০ জুলাই ২০২০, ২১:৫৮

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আবদুল মমিন মন্ডল করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি দেশের শীর্ষস্থানীয় গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। সোমবার (২০ জুলাই) দুপুরে আবদুল মমিন মন্ডল এমপি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা শুরুর পর থেকে আমার নির্বাচনী এলাকার প্রতিটি এলাকায় গিয়ে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জামাদি বিতরণ করে ঢাকায় ফিরেছি বেশ কিছু দিন হল। পরে অসুস্থবোধ করায় করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলাম। কয়েক দিন আগে করোনা পজিটিভ নিশ্চিত করেছেন চিকিত্সকরা। তারপর  থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে আইসোলশনে চিকিত্সা নিচ্ছি। এ দিকে মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ মন্ডল তার ছেলে মমিন মন্ডল এমপির সুস্থতার জন্য নির্বাচনী এলাকার মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।