ইত্তেফাক রিপোর্ট
পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে তারিক আহসানকে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তারিক আহসান বর্তমানে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা।
এদিকে পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে মো. রুহুল আলম সিদ্দিককে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে তিনি পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। রুহুল আলম সিদ্দিক বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা।
